শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরআনের সুরে কিশোরগঞ্জের গৌরব, জাতীয় প্রতিযোগিতায় প্রথম সুলাইমান; জিতল ওমরাহ পালনের সুযোগ

৩০ পারা গ্রুপে দেশসেরা হওয়ার গৌরব, ৫ ও ২০ পারা গ্রুপেও প্রথম-দ্বিতীয় স্থান অর্জন নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদরাসার


কোরআনের সুরে কিশোরগঞ্জের গৌরব, জাতীয় প্রতিযোগিতায় প্রথম সুলাইমান; জিতল ওমরাহ পালনের সুযোগ

বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ,
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

পবিত্র কোরআন হিফজের অসাধারণ কৃতিত্বে কিশোরগঞ্জের মুখ উজ্জ্বল করেছে ক্ষুদে হাফেজ সুলাইমান মৃধা। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এর ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছে কিশোরগঞ্জ নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদরাসার এই কৃতী শিক্ষার্থী।

আজ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে সুলাইমান। এতে জেলার বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করায় সুলাইমানকে পবিত্র ওমরাহ পালনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। ১৪৪৮ হিজরি সেশনের এ প্রতিযোগিতায় ‘আল-জাইজাতুল উলা’ বা প্রথম পুরস্কার হিসেবে এ সুযোগ রাখা হয়। মরহুম আব্দুল আজিজ আল-হামরানি (রহ.)-এর পুরস্কারের অধীনে এবং উম্মুল মাসাকীন (উম্মে সু’উদ)-এর অর্থায়নে এ বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে।

সুলাইমানের ব্যক্তিগত এই অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সামগ্রিক সাফল্যও নজর কেড়েছে। প্রতিযোগিতার ৫ পারা গ্রুপে প্রথম ও দ্বিতীয় এবং ২০ পারা গ্রুপেও প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে কিশোরগঞ্জ নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীরা। ফলে প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলার মধ্যে সর্বাধিক পুরস্কার অর্জনের গৌরব পেয়েছে প্রতিষ্ঠানটি।

এমন সাফল্যে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এরশাদুল হক (দাঃবাঃ), শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং কোরআন শিক্ষার প্রতি গভীর অনুরাগের অনন্য স্বীকৃতি।

সুলাইমান মৃধার এ সাফল্যে কিশোরগঞ্জজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

পবিত্র কোরআনের আলোয় আলোকিত হোক নতুন প্রজন্ম—এমন প্রত্যাশা সবার।