মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার ৬ নম্বর মশিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেদা গ্রামের মেদা মোড় এলাকায় দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা নিজ উদ্যোগে মেরামত ও সংস্কার করেছেন জননেতা মোঃ আয়নাল হক।
স্থানীয়দের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসেন। রাস্তাটি ভাঙাচোরা থাকায় প্রতিদিন পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।
এ অবস্থায় জনসাধারণের চলাচল সহজ ও নিরাপদ করতে মোঃ আয়নাল হকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসা একটি প্রশংসনীয় উদ্যোগ।
মোঃ আয়নাল হক ৬ নম্বর মশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নিজেকে মাটি ও মানুষের নেতা এবং জনগণের সেবক হিসেবে তুলে ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে আরও কার্যকর ভূমিকা রাখা হবে।
জনগণের পাশে, মানুষের কল্যাণে—এমন উদ্যোগই হোক এলাকার উন্নয়নের অঙ্গীকার।
