শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে অন্যের শ্যালো মেশিন ঘরে মানবেতর জীবনযাপন ৭০ বছরের সাহেব আলীর, সহযোগিতার আকুতি

৭০ বছর বয়সেও নেই নিজের ঘর, অন্যের শ্যালো ঘরে মানবেতর জীবন সাহেব আলীর


রাজারহাটে অন্যের শ্যালো মেশিন ঘরে মানবেতর জীবনযাপন ৭০ বছরের সাহেব আলীর, সহযোগিতার আকুতি

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বয়সের ভারে ন্যুব্জ ৭০ বছর বয়সী সাহেব আলী মানবেতর জীবনযাপন করছেন। নিজের কোনো ঘরবাড়ি না থাকায় অন্যের শ্যালো মেশিন ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। ছোট্ট একটি কুঁড়েঘরেই কাটছে তাঁর দিন-রাত। সেখানে নিজেই রান্না করে খেয়ে কোনো রকমে বেঁচে আছেন তিনি।

বলছি, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের সওদাগর পাড়ার সাহেব আলীর কথা।

তাঁর জীবন যেন প্রতিদিনের এক কঠিন সংগ্রামের গল্প। ঘরে চাল থাকলে চুলায় আগুন জ্বলে, রান্না হয় খাবার। আর চাল না থাকলে চুলা জ্বলে না, কাটে অনাহারে দিন। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির জীবনে নেই স্বস্তি, নেই নিরাপদ আশ্রয় কিংবা নিশ্চিত খাবারের নিশ্চয়তা।

জীবনের শেষ সময়ে এসে যেখানে একটু শান্তি ও নিরাপদ আশ্রয়ে থাকার কথা, সেখানে প্রতিটি দিনই তাঁকে কাটাতে হচ্ছে চরম অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে।

সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ মানবিক হৃদয়ের মানুষদের সাহেব আলীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে।

একটু সহযোগিতা, সামান্য সহমর্মিতা কিংবা একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা বদলে দিতে পারে অসহায় এই বৃদ্ধের জীবনের গল্প। আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই ৭০ বছরের সাহেব আলীর দিকে।