মো: শাহ আলম গাজীপুর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাতে বেলা চলাচল করছে মাটি বহনকারী ড্রাম ট্রাক। গাজীপুর নাওজোর হাইওয়ে থানার আওতাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করে এই গাড়ি গুলো। মহাসড়কে মাটি বহনকারী ট্রাক নিষিদ্ধ তাই এই গাড়ি রাতে চলাচল করে।
কিছু দিন যাবত দেখা যাচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর হয়ে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মাটি বহনকারী ড্রাম ট্রাক চলাচল করছে। এই বিষয়ে নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কে জানানো হলে,তিনি বলে মাটি বহনকারী ট্রাক আইনে নিষিদ্ধ নেই, তিনি আরও বলেন রাতে কোনো গাড়ি আটকানো এসপির নিষেধ আছে।
অথচ সড়ক পরিবহন আইন ২০২১ এর ২৮ নম্বর আইনে বলা আছে মহাসড়কে এমন কোন পণ্যবাহী ট্রাক চলাচল করা যাবে না, যেটা থেকে পণ্য নির্গত হয়। এই মাটি বহনকারী ড্রাম ট্রাক চলাচলের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধুলার পরিমাণ বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে, কিছু কিছু জায়গায় মাটি পড়ে থাকায় কাদার সৃষ্টি হচ্ছে।
এই বিষয়ে হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুরকে জানানো হলে, তিনি বলেন এই বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলতে হবে।
পরবর্তীতে গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার কে এ বিষয়ে অবগত করলে তিনি গণমাধ্যম কর্মীকে বলেন আপনি কি চান, উওরে গাজীপুর জেলার প্রাইম টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মো: শাহ আলম, জানতে চান নাওজোর থানার অফিসার ইনচার্জ বলেছেন আইনে নেই, অথচ আইনে আছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন, তখন তিনি বলেন বিষয় টি দেখতেছি। দায়িত্বশীল একজন অফিসারের কাছ থেকে এমন মন্তব্য পুলিশ বাহিনী কে প্রশ্নবিদ্ধ করে।
