সোমবার রাতে সাভারের রাজ্জাক প্লাজার সামনে ছিনতাই করার সময় ধারালো সুইচ গিয়ারসহ ৪ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
র্যাব-৪ সূত্রে জানা যায়, সোমবার রাতে রাজ্জাক প্লাজার সামনে ছিনতাইয়ের চেষ্টা করার সময় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
