শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে জিইউকে’র ফুলেল শুভেচ্ছা

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে জিইউকে’র ফুলেল শুভেচ্ছা

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে জিইউকে’র ফুলেল শুভেচ্ছা

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সৌজন্য সাক্ষাতে সংস্থাটির নির্বাহী প্রধান এম. আবদুস সালামের নেতৃত্বে জিইউকের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত সংসদ সদস্যকে এ শুভেচ্ছা জানায়।

এতে সংস্থার ব্যবস্থাপনা টিমের ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত মতবিনিময় সভায় সুন্দরগঞ্জ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান জিইউকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে সংস্থাটির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জিইউকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।