শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন।


পঞ্চগড় বাজারে সাহির এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল রাতের আঁধারে ভেঙে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চাচীর বিরুদ্ধে। এ ঘটনায় ভাতিজি সুমাইয়া কায়সারকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের আবাসিক প্রিতম হোটেলের অভ্যর্থনা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সুমাইয়া কায়সার এ অভিযোগ করেন।


লিখিত বক্তব্যে তিনি জানান, লিজকৃত জমিতে তার চাচা গোলাম রব্বানী আগে নিউ সিটি প্রেস ব্যবসা প্রতিষ্ঠানটি দেখাশোনা করতেন। চাচা মারা যাওয়ার পর তার চাচী রেহেনা আক্তার জমিটি নিজের নামে লিজ নেওয়ার চেষ্টা করেন। পরে পঞ্চগড় বণিক সমিতির সালিশের মাধ্যমে লিজকৃত জায়গা দুই ভাগে ভাগ করা হয়। পরবর্তীতে নিজের অংশে তিনি সাহির এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
সুমাইয়া কায়সারের অভিযোগ, বুধবার দিবাগত গভীর রাতে তার চাচী বখাটে ও মাদকাসক্তদের ভাড়া করে সন্ত্রাসী কায়দায় তার ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে দখলের চেষ্টা করেন। এ ঘটনায় রেহেনা আক্তারের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় জিডি করা হয় দায়ের করা হয়েছে বলেও জানান তিনি (জিডি নং–২৪২)।
সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি তদন্ত করে ন্যায়বিচারের জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।