বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিথি জানালো তার বিরুদ্ধে কোন মামলা নেই।

তিথি জানালো তার বিরুদ্ধে কোন মামলা নেই।

তিথি জানালো তার বিরুদ্ধে কোন মামলা নেই।

নেপাল থেকে দেশে ফিরেছেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী ইফফাত আরা তিথি। সোমবার ((২ ফেব্রুয়ারি) নাটকের শুটিং টিমের সঙ্গে দেশে ফিরেছেন তিনি। সম্প্রতি জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর পর খবর ছড়ায় তিথির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে ইকরার পরিবার। কিন্তু রাজধানীর পল্লবী থানায় খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

খবরটি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি একেএম আলমগীর হোসেন। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘নাটকের শুটিং টিম ঢাকায় এসেছে। (ইফফাত আরা তিথি) ঢাকায় এসেছেন কিন্তু তিনি আসামি নন। এই মামলার আসামি আলভী এবং তার মা। পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের খোঁজখবর নিয়েছে তারা দেশে আসেনি।’

এদিকে দেশে ফিরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিথি বলেন, “অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’— এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ ফেব্রুয়ারি) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওই দিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিনের টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।”

গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। পরদিন ১ মার্চ তার মামা বাদী হয়ে জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলায় প্রধান আসামি আলভী।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।