বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঋণের টাকা দিয়ে ফুটানি দেখানোর মানুষ অনন্ত জলিল না: মিস্টি জান্নাত

ঋণের টাকা দিয়ে ফুটানি দেখানোর মানুষ অনন্ত জলিল না: মিস্টি জান্নাত

ব্যাংকঋণ পরিশোধ না করায় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

অনন্ত জলিলের মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে। ঋণের অর্থ পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানিয়েছে ব্যাংকটি। 

ঋণগ্রস্ত অনন্ত জলিলের বিষয়টি নিয়ে দারুণ আলোচনা-সমালোচনা চলছে। এ পরিস্থিতিতে এ চিত্রনায়কের পাশে রাষ্ট্রের দাঁড়ানো প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী বলেন, “চিত্রনায়ক, বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের সাহায্য প্রয়োজন। কারণ ১২ হাজার শ্রমিক, ১২ হাজার পরিবার বেঁচে যাবে।” 

অনন্ত জলিলের ঋণ নিয়ে শোবিজ অঙ্গনের কেউ কেউ সমালোচনা করছেন। তাদের কথার সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন পরিচালক অনন্য মামুন। এই চলচ্চিত্র পরিচালক বলেন, “অনন্ত ভাইকে নিয়ে আমাদের শিল্পী সমাজের অনেক মহারতিদের স্ট্যাটাস দিতে দেখলাম। আজ উনি অনন্ত জলিল বলেই উনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। ১২ হাজার পরিবারকে উনি চাকরির মাধ্যমে সহযোগিতা করছেন। আপনারা যে বড় বড় কথা বললেন, আপনারা কয়টা পরিবারের চাকরির ব্যবস্থা করছেন! যে লোক দুই হাজার কোটি টাকার বিজনেস করে, তার ২০০-২৫০ টাকা লোন থাকতেই পারে।” 

অনন্ত জলিলের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে অনন্য মামুন বলেন, “অনেকেই বলছেন, অনন্ত জলিল লোনের টাকা দিয়ে ফুটানি করছে, চলচ্চিত্র বানাইছে। উনার সাথে পাঁচ বছর কাজ করছি। উনি ফুটানি দেখানোর মানুষ না। নিজের চোখের সামনে অনেক গরিব মানুষকে সাহায্য করতে দেখেছি। আর উনার মতো টাকা যদি আপনাদের থাকত, আপনাদের পা মাটিতে পড়ত না।” 

মিষ্টি জান্নাতের মতো অনন্য মামুনও একমত প্রকাশ করে বলেন, “রাষ্ট্রের উচিত অনন্ত জলিলের মতো ফ্যাক্টরির মালিকদের পাশে দাঁড়ানো। একটা কথা মনে রাখবেন, অনন্ত জলিল একা নয়, তার সঙ্গে জড়িত ১২ হাজার পরিবার।” 

অনন্য মামুনের ভাবনার সঙ্গে সহমত পোষণ করে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। পাপিয়া নামে একজন লেখেন, “এরকম প্রচুর অনন্ত জলিল আছেন, যাদের গার্মেন্টস আছে। অনন্ত জলিলসহ সবাইকে সরকারের সাহায্য করা উচিত, যাতে গার্মেন্টসগুলো বন্ধ না হয়।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে শোভা পাচ্ছে।  

কয়েক দিন আগে ব্যাংক ঋণ ও আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনন্ত জলিল। ঋণ করার কারণ ব্যাখ্যা করে এই চিত্রনায়ক বলেন, “করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।”