বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তাকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে ‘সিজেএফবি’ পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ওই আয়োজনেই উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে।

সিজেএফবি’ জানায়, গত ২৪ বছরে সংগঠনটির আজীবন সম্মাননা পেয়েছেন দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতাউল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার, শবনম ও তারিক আনাম খান।