বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি


নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক দক্ষতা উন্নয়নবিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের বাস্তবায়নে অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর মনির হোসেন, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ঈমান উল করিম এবং চেম্বারের আহ্বায়ক ও নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা এখন ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন। তবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক নারী উদ্যোক্তাকে বিভিন্ন আইনি জটিলতা, আর্থিক ব্যবস্থাপনা ও পদ্ধতিগত সমস্যার মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


চেম্বারের আহ্বায়ক ও নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে শুধু উৎসাহ প্রদান নয়, তাঁদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, আইনি সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার বিভিন্ন পদ্ধতি ও আইন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।