বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তানজিন তিশাকে নিয়ে কি কি অভিযোগ করলেন অভিনেত্রী সামিয়া ৷

তানজিন তিশাকে নিয়ে কি কি অভিযোগ করলেন অভিনেত্রী সামিয়া ৷

তানজিন তিশাকে নিয়ে কি কি অভিযোগ করলেন অভিনেত্রী সামিয়া ৷

এবার তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ বলেন, আমরা নতুন একটি নাটকের শুটিং করছিলাম মানিকগঞ্জে। সোমবার (২ মার্চ) প্রথম শুটিংয়ে আমি তিশা আপুর জন্য ঢাকা থেকে কেক নিয়ে যাই, কিন্তু সেটা তিনি নেননি। এরপর প্রথম শটেই তিনি আমাকে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়ে মনিটরের সামনে যাই শটটি দেখতে।

মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। এই দৃশ্য দেখে সেলিম অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনো ঝামেলা ছিল কি না। তখন অথৈ জানান, মুশফিক আল ফারহানের সঙ্গে কাজ না করতে আমাকে মানা করেছিলেন। এমনকি বলে ছিলেন ফারহান তার জামাই হয়। সেটাও দুই বছর আগের কথা।

অথৈ আরও জানান শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার ‘জামাই’। এই ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি।

এই অভিনেত্রী আরও জানান, নাটকের শেষ শটে গতকাল (৩ মার্চ) তিনি আমাকে সবার সামনে এলোপাথাড়ি চড় মেরে চোখ ফুলিয়ে ফেলেছে।

এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।