বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন ঈদে বড় চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বিশেষ ৮ পর্ব।

আসন্ন ঈদে বড় চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বিশেষ ৮ পর্ব।

আসন্ন ঈদে বড় চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বিশেষ ৮ পর্ব।

ঈদকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে নাটকের জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। আট পর্বের একটি পূর্ণাঙ্গ বিশেষ চ্যাপ্টার নিয়েই হাজির হবেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনিই নিশ্চিত করেছেন তথ্য। 
অমি জানান, এখনও শুটিং শুরু হয়নি। তবে প্রস্তুতি চলছে জোরেশোরে। খুব শিগগিরই ক্যামেরা চালু হবে।

ঈদের বিশেষ এই চ্যাপ্টারে থাকছে বড় একটি চমক এবং নতুন একটি এন্ট্রি। তবে চমকটি কী- তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। তার ভাষায়, মুক্তির পরই দর্শক সেটি উপভোগ করবেন।

তিনি আরও জানান, এবারের বিশেষ পর্বের আলাদা কোনো নাম থাকছে না। পুরো একটি চ্যাপ্টারজুড়েই থাকবে ঈদের আবহ। পরিকল্পনা অনুযায়ী ঈদের দিনই এটি মুক্তি পাবে। এতে অভিনয়ও করবেন নাটকটির নিয়মিত শিল্পীরা। 

ব্যস্ততা প্রসঙ্গে অমি বলেন, বর্তমানে তার পুরো সময়জুড়েই রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিজটির কাজ শেষ না করা পর্যন্ত অন্য কোনো প্রজেক্টে হাত দিচ্ছেন না তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৬৫ থেকে ৭২ নম্বর পর্ব। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ একসঙ্গে দেখা যাচ্ছে পর্বগুলো। পাশাপাশি ইউটিউবেও প্রতি বৃহস্পতি ও শুক্রবার প্রচারিত হচ্ছে সিরিজটি।

কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এ সিজনে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও তৌসিফ মাহবুব। নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।