শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলিতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

হিলিতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

হিলিতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন-এর অর্থায়ন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF)-এর যৌথ উদ্যোগে দিনাজপুরের হিলিতে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের আগ মুহূর্ত পর্যন্ত উপজেলার মোট ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদেরও আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিমের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ রোমেনা আক্তার ও স্থায়ী সদস্য সানজিদা চৌধুরীর নেতৃত্বে ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য হামিদা আক্তার, আইরিন, মোহাম্মদ বদিউজ্জামাল রাজু, মারুফ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রতিটি পরিবারের জন্য দেওয়া ঈদ বাজার উপহারের মধ্যে রয়েছে চাল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, চিনি, তেল, সেমাই ও লবণ।

উদ্যোগে অংশগ্রহণকারীরা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের প্রধান লক্ষ্য। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আয়োজকরা ভবিষ্যতেও এমন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি