২৫/০২/২০২৬ খ্রিঃ, রোজ বুধবার, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর, ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপণ এবং সকল প্রকার চাঁদা, অতিরিক্ত টাকা আদায় বন্ধে লক্ষ্যে নৌপথ, রেলপথ ও সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে জেলা বাস মালিক ও অন্যান্য পরিবহন প্রতিনিধিদের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোন প্রকার চাঁদা আদায় বন্ধ, সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না নেয়া ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার বলেন, ঈদের ছুটিতে ঢাকা হতে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেবে জেলা পুলিশ মানিকগঞ্জ।
কোন অবস্থাতেই ঈদকে পুঁজি করে কোন প্রকার চাঁদাবাজি বা ভাড়া বেশি নেয়া যাবেনা। তিনি যে কোন প্রয়োজনে জেলা পুলিশ, মানিকগঞ্জের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।পরিশেষে সকলের প্রচেষ্টায় পবিত্র ঈদ-উল-ফিতর নিরাপদে ও উৎসব-উদ্দীপনার মধ্যে পালিত হবে বলে আশা প্রকাশ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ, জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ডিআইও-১, ডিএসবি, টিআই (এডমিন), ট্রাফিক বিভাগ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
