পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা-র আব্দুলপুর এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাটোয়ারী পাড়ার মমতা বেগম (৩৭) ও তার সাত বছর বয়সী মেয়ে মুনতাহা। আহত হয়েছে আরেক মেয়ে ও মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, নাদের পরিবহন-এর একটি ঢাকাগামী বাস নতুনবন্দর এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাস ও চালককে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।
