শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়াকে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

হাতিয়াকে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

হাতিয়াকে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়  মিথ্যা ধর্ষণ মামলার মাধ্যমে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ২নং চানন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

২০ ফেব্রুয়ারী(শুক্রবার)  বিকালে উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রকল্প বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আব্দুল হান্নান মাসুদ  পরিকল্পিতভাবে একটি মিথ্যা ধর্ষণের অভিযোগ  করেছেন। তাদের দাবি, এই মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি বিশেষ মহলকে ফাঁসাতে ও দ্বীপ উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্র করা হয়েছে।

সমাবেশে স্থানীয় জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, "আব্দুল হান্নান মাসুদ পরিকল্পিতভাবে এই মিথ্যা নাটক সাজিয়েছেন। আমরা অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এর পেছনের মূল হোতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে প্রকল্প বাজারে  একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন স্থানীয় এলাকাবাসী ও প্রকল্পে স্থানীয় বাসিন্দারা।

২ নং চানন্দী ইউনিয়নের সর্বস্তরে জনগন এর ব্যানারে করা মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিন শতাধিক নারী পুরুষ।


উল্লেখ্য সংসদ নির্বাচনকেন্দ্র করে একনারী শাপলা কলিতে ভোট দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু তার দেওয়া বক্তব্যে অনুযায়ী যে সময় ঘটনাটি ঘটেছে বলা হয়েছে সে সময় অভিযুক্ত ব্যক্তি হসপিটালে ভর্তি ছিলেন। এতে করে এই ঘটনার সত্যতা নিয়ে আলোচনা শুরু হয়। এর পক্ষে বিপক্ষে অবস্থান নেয় এনসিপি ও বিএনপি।