রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাষা শহীদদের প্রতি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের প্রতি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের প্রতি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের শ্রদ্ধাঞ্জলি

 


মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম।

আজ  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফোরামের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি, সাধারণ সম্পাদক হামিদা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা বাংলা আমাদের গৌরব, আত্মপরিচয় ও সংস্কৃতির প্রধান ভিত্তি। ভাষার জন্য আত্মদানকারী শহীদদের ত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে দেশপ্রেম, মানবিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হতে।

ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ভবিষ্যতেও বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।


ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি