রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মার্ট উদ্যোক্তা ফোরামের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

স্মার্ট উদ্যোক্তা ফোরামের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

স্মার্ট উদ্যোক্তা ফোরামের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন


২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে হিলিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের দিনাজপুর টিম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে  মাতৃভাষা বাংলা আমাদের গৌরব ও আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের ভাষার অধিকার। তাদের এই মহান আত্মদান জাতিকে দেশপ্রেম, সংস্কৃতি ও মূল্যবোধে সমৃদ্ধ হতে অনুপ্রাণিত করে।

স্মার্ট উদ্যোক্তা ফোরামের দিনাজপুর টিমের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ রোমেনা আক্তার (মনি) বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার (মনি) সাধারণ সম্পাদক হামিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার এবং উপদেষ্টা সোনিয়া ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।

ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি