রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

 


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা জুড়ে পতাকা বিক্রিতে ধুম পড়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে জাতীয় পতাকার চাহিদা বেড়েছে কয়েকগুণ। এর সঙ্গে নতুন সরকার গঠনের প্রভাবও যুক্ত হওয়ায় বাজারে বিক্রি বেড়েছে ।

 

উপজেলার বিভিন্ন বাজার মোড় ঘুরে দেখা গেছে, হাতে করে ছোট-বড় বিভিন্ন মাপের জাতীয় পতাকা, মাথার ফিতা ও রাবার বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড়ে জমে উঠেছে বেচাকেনা।

দিনাজপুর থেকে পতাকা বিক্রি করতে আসা মোহাম্মদ নয়ন বলেন, নতুন সরকার গঠনের পর পতাকা বিক্রি আরও বাড়বে এই প্রত্যাশা নিয়ে তিনি পাঁচবিবিতে এসেছেন।  বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২০০টি পতাকা, মাথার ফিতা ও রাবার বিক্রি হচ্ছে। আগে বিক্রি তুলনামূলক কম ছিল।

 

তিনি আরও বলেন, ছোট পতাকা ১০ টাকা পিস, মাথার ফিতা ২০ টাকা পিস এবং রাবার ২০ টাকা পিস করে বিক্রি করছি। ২১ ফেব্রুয়ারি সামনে থাকায় এবং নতুন সরকার আসায় চাহিদা একসঙ্গে বেড়েছে।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি