বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আমতলী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো: মানজুরুল হক কাওসার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম ভিপি মামুন, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো: কবির উদ্দিন ফকির , আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম,সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন প্রমুখ।
