গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের জিওসি নামক স্থানে জাকির হোসেনের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর গ্রামের আতিকুল হাসানের ছেলে জোবায়ের হাসান পলাশ (৩০) এবং শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের মোতাহার হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৬)।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাদ্দাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
