অদ্য ১৫/০২/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটে কসবা উপজেলার বুগীর, খাড়েরা নামক স্থানে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি/বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ৩০ (ত্রিশ) দিনের কারাদণ্ড প্রদান করেছেন।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক এর (ঙ) ধারা লঙ্ঘন করে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের ফলে উক্ত জমিসহ পার্শ্ববর্তী জমির ক্ষতি ও ধ্বসের আশঙ্কা সৃষ্টি হয়। এ অপরাধে উক্ত আইনের ১৫(১) ধারায় দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১) মোঃ ইয়াসিন (২১), পিতা: আবদুল মান্নান, সাং- গুপিপুর, উপজেলা- দুবাউরা, জেলা- ময়মনসিংহ।
২) গোপাল দাস (৪৫), পিতা: বল্লব দাস, সাং- ভৈরবনগর, কুটি, উপজেলা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৩) মোঃ এনামুল (২১), পিতা: লাল মিয়া, সাং- শ্রীপুর, উপজেলা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি ও আশপাশের ভূমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। উক্ত অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানজিল কবির।
