আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাহিরে না যাওয়ার নির্দেশনা থাকলেও রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে গিয়ে বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়তেছে তার এই প্রেক্ষিতে
অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযান
চন্দনাইশে দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে। বুধবার (ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আইন শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনিকে যৌথবাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
পরবর্তীতে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে।
মো গিয়াসউদ্দিন, উখিয়া।
