রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিকের সঙ্গে পাইলটের বাকবিতণ্ডা, উত্তপ্ত বিসিবি

সাংবাদিকের সঙ্গে পাইলটের বাকবিতণ্ডা, উত্তপ্ত বিসিবি

সাংবাদিকের সঙ্গে পাইলটের বাকবিতণ্ডা, উত্তপ্ত বিসিবি

সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিংয়ের সময় এ ঘটনা ঘটে। এ সময় উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন উপস্থিত সাংবাদিকরা।

 

এ দিন বেলা ১২টার দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সেখানে মাঠ নিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান পাইলট।

 

সম্প্রতি বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির মতে, নিরাপত্তা ইস্যুর কারণে সাংবাদিকদের জন্য প্রবেশের সময় এভাবে বেধে দেওয়া হয়েছে। এই ইস্যুতে প্রশ্ন করা হলেই বাঁধে বিপত্তি। 

সাংবাদিকদের প্রবেশে 'নিরাপত্তা ঝুঁকি' ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি। 

সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন বলেও মন্তব্য করেন পাইলট।

শেষ পর্যন্ত ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক। একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং 'নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা' হিসেবে চিত্রায়িত করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সাংবাদিকরা। সে কারণে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন তারা।