ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ জহিরুল ইসলাম যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এ পদোন্নতিতে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম ও কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, মোঃ জহিরুল ইসলামের এই অর্জন তাঁর মেধা, দক্ষতা ও সততার স্বীকৃতি। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন এবং তাঁর নেতৃত্বে রাষ্ট্র আরও উপকৃত হবে।
উল্লেখ্য, তিনি এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে সফলতার সঙ্গে কাজ করেছেন।
তিনি কসবা প্রেসক্লাবের সদস্য ও কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলামের ভাগিনা। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।
