শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ত্র-হাতবোমাসহ দুই আ.লীগ নেতা আটক

অস্ত্র-হাতবোমাসহ দুই আ.লীগ নেতা আটক

অস্ত্র-হাতবোমাসহ দুই আ.লীগ নেতা আটক


বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছেন সেনা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, তিনটি হাতবোমা, দেশি-বিদেশি মদ ও ৫৭টি চেক বই উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার মাহিলারা ইউনিয়নের আশোকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- মহিলারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈকত গুহ পিকলু এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টু।

 

নির্বাচন বানচালে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা হিসেবে এসব অস্ত্র ও বোমা সংগ্রহ করা হচ্ছিল বলে জানান গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাশেদ। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের অস্ত্র, বোমা ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

অভিযান পরিচালনা করা সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ (পিএসসি) বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন সেনা সদস্যরা। এ ধরনের যে কোনো কর্মকাণ্ড রুখতে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। এর আগেও আমরা অস্ত্র এবং মাদকসহ বেশ কিছু অপরাধীকে আটক করে পুলিশের কাছে দিয়েছি।

 

আটক সৈকত গুহ পিকলু ও সলিল গুহ পিন্টু উপজেলার আশোকাঠি গ্রামের কালিয়া দমন গুহুর ছেলে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ক্যাডার হিসেবে পরিচিত।