শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীতে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীতে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টর উল্টে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল মমিন ওই এলাকার লাল মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর জীবনের কঠিন বাস্তবতায় পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে বের হতে হয় তাকে। সে নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া গ্রামে তার নানা আব্দুল মজিদের বাড়িতে বসবাস করছিল এবং মাটি ও বালু পরিবহনের কাজ করত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাজ শেষে মাহিন্দ্র ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে কুঠিয়ালপাড়া ক্যানেলের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এ সময় ভারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে তকেয়াপাড়ার পরিবেশ। পরে নিহতের মরদেহ তার নানাবাড়িতে নিয়ে যাওয়া হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।