শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় ৪১ দিন নামাজ আদায় করে ২৮ জন শিশু জিতে নিলো বাই সাইকেল

গলাচিপায় ৪১ দিন নামাজ আদায় করে ২৮ জন শিশু জিতে নিলো বাই সাইকেল

গলাচিপায় ৪১ দিন নামাজ আদায় করে ২৮ জন শিশু জিতে নিলো বাই সাইকেল

গলাচিপায় ৪১ দিন নামাজ আদায় করে ২৮ জন শিশু জিতে নিলো বাই সাইকেল
‎


৪১ দিন নামাজ আদায় করে ২৮ জন শিশু জিতে নিলো বাই সাইকেল। গলাচিপা উপজেলায় এই প্রথম উদ্যোগ নিয়েছে গলাচিপা পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মসজিদ ভিত্তিক নামাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর এলাকার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হয়। মসজিদ ভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে নামাজের প্রতি উদ্ভুদ্ধ করতে ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ৮ থেকে ১২ বছর বয়সী মোট ৪৬ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৪১ দিন পঁাচ ওয়াক্ত নামাজের পর্যবেক্ষণ করা হয়। এদের মধ্যে থেকে ২৮ জনের মাঝে সাইকেল তুলে দেওয়া হয়েছে।

 

বিজয়ীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপি শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. শাহিন, আসাদুজ্জামান সবুজ, ‎পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ ও গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্র দলের সাবেক আহ্বায়ক মুশফিকুর রহমান সাইফুল প্রমুখ।

বার্তা প্রেরক
 রাকিবুল হাসান 
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা, পটুয়াখালী।