রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ৪০০ শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে ৪০০ শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে ৪০০ শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৪০০ জন শীতার্ত, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন  সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় সুন্দরগঞ্জ পৌরবাজার সংলগ্ন তারাপুর ব্রিজের পাশে  ৯ বিঘার ডাকবাংলায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, চলতি বছরে শীতের তীব্রতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। শীতের কারণে দিনমজুরসহ অনেক মানুষের কাজকর্ম বন্ধ । অসুস্থ হয়ে পড়লেও ওষুধ কেনার সামর্থ্য নেই আমাদের । তারা বলেন, “আমরা গরিব মানুষ আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। একটি কম্বল পেয়ে শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবো। আমরা মেয়র সাহেবের জন্য দোয়া করি।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু বলেন,
শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়িত্ববোধ থেকেই আমি নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।


মো: শাহিন মিয়া
গাইবান্ধা  (সুন্দরগঞ্জ) প্রতিনিধি