শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে হীরা শিবা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত: শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

সৈয়দপুরে হীরা শিবা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত: শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

সৈয়দপুরে হীরা শিবা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত: শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর | ৫ জানুয়ারি, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাবুপাড়া হরিজন কলোনীতে যথাযোগ্য মর্যাদায় হীরা শিবা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪ টায় কৃষ্ণা বাসফোরের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা, সচেতনতা, ঐক্য ও খেলাধুলাই সমাজের মূল হাতিয়ার—এই স্লোগানকে সামনে রেখে হীরা শিবা ক্লাব দীর্ঘদিন ধরে সমাজ সংস্কার ও মাদক মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন হরিজন জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু।

প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুদর্শন বাসফোর (তিথিল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
রওশন মহানামা, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক।
জিল্লুর রহমান, আহ্বায়ক, জাতীয় গণফ্রন্ট।

বক্তারা বলেন, সমাজের পরিবর্তনের জন্য হীরা শিবা ক্লাবের মতো সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। বিশেষ করে জাতীয় দিবস উদযাপন, শিক্ষা সহায়তা, অসহায়দের সাহায্য এবং রক্তদানের মতো মানবিক কাজে ক্লাবটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। হরিজন কলোনীকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে তাদের এই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত বাসফোর এবং সঞ্চালনা করেন লিটন বাসফোর। সার্বিক সহযোগিতায় ছিলেন হীরা শিবা ক্লাবের পরিচালক আশিক বাসফোর কৃষ্ণা।

এছাড়াও অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিলেন দীপক, আকাশ, রাজেশ, কান্ত, কাঞ্চন, সঞ্জয়, জুম্মন, অনীল, সুভাষ, শুভ ও সুনীল। উপস্থিত ছিলেন উপদেষ্টা টেমকুয়া বাসফোর, বিদেশী লাল, মুলুয়া বাসফোর, ক্লাবের সাবেক সভাপতি কুরবান বাসফোর, অমরজিং, রাজু বাসফোরসহ সৈয়দপুরের চারটি মহলার হরিজন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী ও পুরুষ।

উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও মানবিক সহায়তার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।