শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেকে বসেছে শীত জনজীবন স্থবির উপকূলের মানুষদের

জেকে বসেছে শীত জনজীবন স্থবির উপকূলের মানুষদের

জেকে বসেছে শীত জনজীবন স্থবির উপকূলের মানুষদের

পৌষের শুরুতে শীতের দেখা না মিললেও হঠাৎ করেই যেঁকে বসেছে শীত। গলাচিপা উপজেলায় গত ২৫ ডিসেম্বর থেকে মৃদু সৈত প্রবাহ বয়ে যাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিয়েছে এতে সড়ক ও নৌপথে যোগাযোগ সাময়িক বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে।

পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সদস্য হাবিবুর রহমান জানান সকালের বাস সিডিউল সকাল ছয়টায় থাকলেও ঘন কুয়াশার কারণে তা ৭:৩০ মিনিটে করা হয়েছে তবুও দুই একজন যাত্রী ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না।

শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর,কৃষি শ্রমিক, খেটে খাওয়া ও ভাসমান মানুষ দেরিতে সূর্য ওঠা বা সূর্য না ওঠার কারণে বিপাকে পড়তে হয়। জেলে ফারুক খান বলেন, আমরা ছয় জনের একটা দল বিভিন্ন পুকুরের মাছ ধরে পেট চালাই কিন্তু শীত বেশি থাকার কারণে পুকুরে বেশিক্ষণ থাকা যায় না এভাবে শীত চলতে থাকলে আমাদের রুটি রুজির সমস্যা হবে।

হাসপাতাল গুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন অনেকে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেজবাউদ্দিন বলেন, শিশুদের নিমোনিয়া আর বয়স্কদের শ্বাসকষ্ট জনিত রোগ শীতে বেশি দেখা যায়। তাই শিশু ও বয়স্কদের ব্যাপারে বাড়তি সতর্কতা নেয়া প্রয়োজন। হাসপাতালে আমরা এই ধরনের রোগীর বেলায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।

 

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ রফিকুল আলম সমাজের সচেতন জনগনদের এগিয়ে আসার দাবি জানিয়ে বলেন, দুর্গম চরাঞ্চল,গ্রামীন এলাকা ও নিম্ন আয়ের মানুষদের প্রশাসনের পাশাপাশি সমাজের ধনী ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেন শীতার্থদের পাশে দাঁড়ান। #

 

বার্তা প্রেরক

রাকিবুল হাসান

গলাচিপা, পটুয়াখালী।