শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব রেকর্ডে নাম লেখালেন নিউজিল্যান্ডের দুই ওপেনার

বিশ্ব রেকর্ডে নাম লেখালেন নিউজিল্যান্ডের দুই ওপেনার

বিশ্ব রেকর্ডে নাম লেখালেন নিউজিল্যান্ডের দুই ওপেনার


মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। ম্যাচে ক্যারিবিয়দের বিরুদ্ধে জয়ের পথে রয়েছে কিউররা। জয়ের জন্য সফরকারীদের সামনে তারা ৪৬২ রানের বিশাল টার্গেট দিয়েছে।

দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে একই ম্যাচে দুই ওপেনারের জোড়া সেঞ্চুরির ঘটনা এই প্রথমবার দেখা গেল।

টেস্টের প্রথম ইনিংসে দুই কিউই ওপেনার টম ল্যাথাম ১৩৭ এবং কনওয়ে ২২৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ল্যাথাম ও কনওয়ের ব্যাট থেকে আসে যথাক্রমে ১০১ এবং ১০০ রানের ইনিংস। জবাবে উইন্ডিজ কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে।

জয়ের জন্য তাদের শেষ দিনে প্রয়োজন হবে ৪১৯ রানের। কিউই কোচ লুক রনকি বলেছেন, প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নেওয়ার লক্ষ্যেই তারা সঠিক সময়ে ইনিংস ঘোষণা করেছেন।

দুই ওপেনারের জোড়া সেঞ্চুরির ঘটনা প্রথম হলেও, একই দলের দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরির ঘটনা আগেও তিনবার দেখা গেছে। সবশেষ গত বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে, এই কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে জোড়া সেঞ্চুরি করেন পাকিস্তানের মিসবাহ উল হক এবং আজহার আলী। আর ১৯৭৪ সালে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ইয়ান এবং গ্রেগ চ্যাপেল ভাতৃদ্বয়।