নাম না উল্লেখ করে রিয়াল মাদ্রিদ নিয়ে কড়া সমালোচনা করলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। মাদ্রিদের ক্লাবটিকে অহংকারী ও অহেতুক সমালোচনাকারী হিসেবে উল্লেখ করেন বার্সা সভাপতি। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ টিভিকে সব মিথ্যা তথ্যের মূল হিসেবে উল্লেখ করেছেন।স্প্যানিশ লিগের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইটা শুধু মাঠের খেলায় নয়, দুই ক্লাবকে বরাবরই দেখা যায় মাঠের বাইরে কথার লড়াইয়েও। অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে বিভিন্ন সময় গণমাধ্যমে খোঁচা দিতে দেখা গেছে বার্সেলোনাকে। যা নিয়ে বৈরীতা বেড়েছে দুই ক্লাবের মাঝে। সম্পর্কেও এসেছে শীতলতা।
সম্প্রতি নেগরেইরা স্ক্যান্ডাল নিয়ে আবারও বার্সেলোনাকে হেয় করেন পেরেজ। বার্সার ওপর অভিযোগ তুলেন, লিগে ম্যাচ জিততে রেফারির সুবিধা নিয়েছে। যা তাতিয়ে দিয়েছে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাতে। বিষয়গুলো নিয়ে ক্রিসমাস ডিনারে কথা বলেন লাপোর্তা। যেখানে নাম উল্লেখ না করলেও রিয়াল মাদ্রিদকে ইঙ্গিত করে তীর্যক বক্তব্য দেন কাতালান সভাপতি।
