শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন ইসাক

কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন ইসাক

কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন ইসাক


প্রিমিয়ার লিগে শনিবার রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল। এই ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন আলেকজান্ডার ইসাক। তবে হাটুর চোটে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

ম্যাচের ৪৬ মিনিটে কনর ব্রাডলির বদলি হিসেবে নামেন সুইডিশ স্ট্রাইকার ইসাক। মাত্র ১০ মিনিটের মধ্যেই দলকে গোল উপহার দেন। ফ্লোরিয়ান ভির্টজের দেওয়া ক্রস থেকে লক্ষ্যবেদ করেন তিনি।

দলকে এগিয়ে নেওয়ার চার মিনিট পর হাটুতে ব্যথা অনুভব করেন ইসাক। দ্রুতই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার বদলি হিসেবে নামেন জেরমি ফ্রিংপং। লিগে সুইডিশ স্ট্রাইকারের গোল এখন মাত্র দুটি। তিনি এ পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৬ ম্যাচে ছিলেন শুরুর একাদশে।

ইসাক কবে ও কখন ফিরবেন সে ব্যাপারে লিভারপুল কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। তবে আর্নে স্লট বলেছেন, “তার (ইসাক) জন্য অপেক্ষা করতে হবে। দেখি কি হয়। যদি একজন প্লেয়ার গোল করে, তারপর চোটে পড়ে এবং সেখান থেকে ফেরার চেষ্টা না করে, সেটা স্বাভাবিক বিষয় নয়।”

অ্যানফিল্ডের দল যে বিপদে পড়েছে, তা স্পষ্ট। মোহাম্মদ সালাহ আফ্রিকা কাপ খেলতে ছুটিতে, কোডি গাকপো চোটে। তালিকায় নতুন সংযোজন ইসাক।

লিগে লিভারপুলের অবস্থান পঞ্চম। ১৭ ম্যাচে ৯ জয়, ৬ হার ও ২ ড্র তাদের। শীর্ষে থাকা আর্সেনাল সমান ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করেছে। দুই পয়েন্ট কম ম্যানচেস্টার সিটি, এক ম্যাচ কম খেলে অ্যাস্টন ভিলার পয়েন্ট ৩৩ এবং চারে থাকা চেলসির পয়েন্ট ২৯। লিভারপুলের সমান পয়েন্ট তাদের।

আর্নে স্লট জানিয়েছেন, স্বস্তি ফেরাতে তার দলের আরও কিছু জয় প্রয়োজন। রেসে এগিয়ে যেতে তারা সকল ধরনের চেষ্টা চালিয়ে যাবেন তারা।