শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চেলসির ড্রয়ের দিনে লিভারপুলের জয়

চেলসির ড্রয়ের দিনে লিভারপুলের জয়

চেলসির ড্রয়ের দিনে লিভারপুলের জয়

ম্যাচের দ্বিতীয়ার্ধে হওয়া তিন গোলের লড়াইয়ে ২-১ ব্যবধানে টটেনহ্যামকে হারিয়েছে লিভারপুল। এই জয়ে আর্নে স্লটের শিষ্যরা পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে উঠে এসেছে।

শুরুতে ১০ জনের টটেনহ্যামের বিপক্ষে খেললেও ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি লাল কার্ড দেখলে দলটি ৯ জনে পরিণত হয়। এতে ম্যাচে ফেরাটা তাদের জন্য আরও কঠিন হয়ে যায়। এরপরও একটি গোল শোধ করেছিল টটেনহ্যাম।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি। ৩৩ মিনিটে জাভি সিমন্স লাল কার্ড দেখলে টটেনহ্যামের বিপদ বাড়ে।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন আলেকজান্ডার ইসাক। ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে গোল করেন তিনি, যদিও গোল করার পর চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। প্রায় দশ মিনিট পর হেড থেকে গোল করে ব্যবধান বাড়ান হুগো একিতিকে।