সৌদি আরবে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মে থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হয়েছে।
হজ ও ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এদিন থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি পাবেন। বিশেষ করে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে ওমরাহ সংক্রান্ত অনুমতি, বুকিং এবং অন্যান্য সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
হজ ও ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। এছাড়া ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ যাত্রীরা হজের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন সৌদি আরবে। ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে ওমরাহ ও হজসেবা আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন ইত্যাদি অবকাঠামোর সম্প্রসারণ।
সৌদি আরব সরকার আশা করছেন এবার আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ ও আধুনিক সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।এবং সৌদি আরবের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওমরাহ পালনে আগতদের সকল সুযোগ সুবিধা নেওয়া হবে।
মোঃ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি সৌদি আরব।
