বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের প্রিয় মুখ, অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু'র শুভ জন্মদিন

আজ মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের প্রিয় মুখ, অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু'র শুভ জন্মদিন

জন্মস্থান: রাজবাড়ি
অভিনয় শুরু: ১৯৮১ সালে রাজবাড়ির ‘চারণ থিয়েটার’ দিয়ে
ঢাকায় আসা:১৯৮৮ সালে, যোগ দেন ‘ঢাকা থিয়েটার’-এ
টিভিতে যাত্রা: একুশে টিভির শুরুর সময় রওশন আরা নিপার নাটক দিয়ে
প্রথম সিনেমা: ‘আগে যদি জানতাম তুই হবি পর’
ক্যারিয়ার:চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়, অর্ধশতাধিক সিনেমা
বর্তমান নাটক: ‘ফিরে আসার গল্প’, ‘চাকর কেন মালিক’, ‘সম্রাট’

নামটা যেভাবে হলো:
এলাকার সবাই তাঁকে ‘বরদা মিঠু’ বলে ডাকতেন, সেই ভালোবাসার নামটাই আজ তাঁর পরিচয় হয়ে গেছে।

অভিনয়ে আসার গল্প:
তাঁর মা ছিলেন সিনেমাপ্রেমী। রাজ্জাক-কবরীর সিনেমা মুক্তি পেলেই মা তাঁকে হলে নিয়ে যেতেন। সেই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়।

তিনি নিজে বলেন —
"এই ব্যস্ততাই আমার জীবনের সুস্থতা”।

পরিবার:
স্ত্রী জয়া, ছেলে সুপ্রীত, রোহিত ও মেয়ে জয়িতাকে নিয়ে তাঁর সুখের সংসার। জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত থাকেন এই গুণী অভিনেতা।

আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। অভিনয় দিয়ে আরও অনেক দিন আমাদের আনন্দ দিয়ে যান।