মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়পুরে ইসলামি ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

রায়পুরে ইসলামি ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

রায়পুরে ইসলামি ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

মাহবুব হোসেন রনি রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) শহরের রায়পুর-হায়দরগন্জ সড়কের ট্রাফিক মোড়ে অবস্থিত ইসলামি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বুধবার দুপুরে ইসলামি ব্যাংক রায়পুর শাখা থেকে প্রবাস থেকে আসা টাকা তুলতে যান বামনী ইউপির সাগর্দি গ্রামের দোনা গাজি বাড়ীর আনোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার (৩০)। নগদ এক লাখ টাকা ১০ হাজার তুলতে কাউন্টারে দাঁড়ান। এসময় কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক নারী (৪৫) ফাতেমার ব্যাগ থেকে টাকাগুলো নেওয়ার কিছু সময়ের জন্য অজ্ঞান অনুভব করেছেন। তখনই ওই চক্র তার টাকা নিয়ে যায়।

ফাতেমা বলেন, ওই নারী ব্যক্তির হাতে থাকা টাকার বান্ডিল আমাকে গুনতে দিয়ে আমাকে একটি চেয়ারে নিয়ে বসান। আমি টাকা হাতে নেওয়ার পরই নিস্তেজ অনুভব করি। আমি কাউন্টারে ব্যাস্ত থাকায় তারা আমার কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা নিয়ে গেছে। পরে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তারা ১২টা দশ মিনিটে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ থেকে ওই চক্রের ছবি শনাক্ত করার চেষ্টা চালানো হয়।।

ইসলামি ব্যাংকের নীচতলায় মিয়াজি মার্কেটের ব্যাবসায়ী মারুফ ও শামিম হোসেন জানান, কয়েকদিন পরপর শুনি এই ব্যাংকের ভেতরে ও বাহির থেকে গ্রাহকের টাকা চিনতাই হচ্ছে। থানায় মামলা হয় ও সাধারন ডায়রি হয়, কিন্তু টাকা উদ্ধার হয়না এবং চিনতাইকারী চক্রও আটক হয়না। আমাদের সন্ধেহ হয় ব্যাংকের কিছু লোকও এই চক্রের সাথে জড়িত থাকতে পারেন। কেননা, রায়পুর শহরে ৪০টি মত সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে, কিন্তু এসব ঘটনা ঘটতে দেখিওনা এবং শুনিওনা।

ইসলামি বাংলা ব্যাংক রায়পুর শাখা ব্যবস্থাপক খানে আলম বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন গ্রাহকের সঙ্গে এক নারী সহ কয়েকজন লোক গল্প করে বিদায় নিয়ে চলে গেছে। এরপর তিনি বুঝতে পারেন ওনার টাকা নেয়ার ঘটনায় থানায় অভিযোগ করেন।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, থানায় একজন ইসলামি ব্যাংক গ্রাহক অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।