মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি : সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী গতকাল ১৯ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।

তফসিল অনুযায়ী, ২০ এপ্রিল ভোটার তালিকা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ২৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ৩০ এপ্রিল প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।এছাড়া, ২ মে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল ও নিষ্পত্তি এবং ৭ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। সবশেষে, আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এম এ সামসুল আলম নিক্সন, নির্বাচন কমিশনের সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং সদস্য ডি এম আব্দুল ইমাম অমর এই তফসিল ঘোষণা করেন। এ ছাড়া মোঃ জালাল উদ্দীন জুয়েল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।