মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারকাদের জীবনের ভিন্ন গল্প নিয়ে আসছে "স্টারকাস্ট"

তারকাদের জীবনের ভিন্ন গল্প নিয়ে আসছে "স্টারকাস্ট"

তারকাদের জীবনের ভিন্ন গল্প নিয়ে আসছে "স্টারকাস্ট"

লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের বাইরে তারকাদের জীবন ঠিক কতটা ভিন্ন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে নতুন পডকাস্ট শো ‘স্টারকাস্ট’। বিজয় টিভির এই আয়োজনে সঞ্চালনার দায়িত্বে থাকছেন সজল খান।

এই অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে অংশ নিচ্ছেন। খোলামেলা আড্ডার মাধ্যমে তারা শেয়ার করবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়।

ক্যারিয়ারের শুরুতে লড়াই, সাফল্যের পেছনের পরিশ্রম, ব্যর্থতার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের অনুভূতি উঠে আসবে প্রাণবন্ত কথোপকথনে।

‘স্টারকাস্ট’ কোনো প্রচলিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়; বরং একান্ত আড্ডার আবহে তারকারা নিজেদের মতো করে কথা বলার সুযোগ পাবেন। ফলে দর্শকরা প্রিয় মুখগুলোর অজানা দিক এবং তাদের জীবনের বাস্তব চিত্র সম্পর্কে নতুনভাবে জানতে পারবেন।
সজল জানান, প্রতি বৃহস্পতিবার বিকেল ৪টায় সম্প্রচারিত হবে ‘স্টারকাস্ট’।