সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ!

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ!

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ!

কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ডা: মিজানুল হক এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। অদ্য ১৪/০৬/২০২৬ ইং রোজ রবিবার  কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ মোবাইল ডিউটি করার সময় জানতে পারে যে, কিশোরগঞ্জ মডেল থানাধীন চর শোলাকিয়া এলাকায় নিজ বসত বাড়িতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণে অবৈধ মদ উদ্ধার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে কৌশলে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।