বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

'যাবিত জীবন' নিয়ে মুখ খুললেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক হাবিব।

'যাবিত জীবন' নিয়ে মুখ খুললেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক হাবিব।

'যাবিত জীবন' নিয়ে মুখ খুললেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক হাবিব।

 

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নিজস্ব ভাষা ও ভাবনায় আলাদা পরিচয় গড়ে তোলেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। প্রায় সাত বছর আগে মুক্তি পাওয়া তার আলোচিত চলচ্চিত্র রাত্রির যাত্রী দর্শকপ্রিয়তা অর্জন করে এবং প্রেক্ষাগৃহে সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় শিগগিরই আসছে তার নতুন চলচ্চিত্র যাপিত জীবন, যা নির্মিত হয়েছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে। চলচ্চিত্র ভাবনা, সংগ্রাম ও সৃজনযাত্রা নিয়ে কথা বলেছেন এই গুণী নির্মাতা।

 

আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন কখনো কখনো?
হ্যাঁ, বিশ্বাস করি নিয়তি আছে। সব ভাগ্য তৈরি করেন মানুষ। আমাদের ভাগ্য আমাদের গর্দানের সঙ্গে আটকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই মানুষ সেখানে যাবে ভাগ্যও সেখানেই যাবে।

 

আপনি বেশ ইতিবাচক মনোভাব নিয়ে থাকেন। সেদিন আপনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ‘আমাদের দেশের সিনেমা শিল্পের বিজয় হবেই। তার জন্য দরকার সবার আন্তরিকতা ও সুন্দর অংশগ্রহণ’ আসলে কোন ভাবনা থেকে আপনি এটা লিখেছিলেন?

 

আমার ভাবনা সব সময় সুন্দর ও স্বাধীনতার পক্ষে। আমি চাই আমার দেশের গান, নাটক, সিনেমাসহ যেসব সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে এগুলোর বিকাশ হোক। কিন্তু আজকালকার দিনে এসে মনে হচ্ছে এই জিনিসগুলো আটকে আছে। এসব কারণে এই ভাবনা থেকেই এসব লিখতে বাধ্য হই।

 

নতুন সরকারের কাছে সার্বিকভাবে আপনার কী প্রত্যাশা রয়েছে?

আমাদের কাজ যেন আমাদের করতে দেওয়া হয়। আমাদের ওপর বিধিনিষেধ যেন না করা হয়। মানুষ যাতে স্বাধীন থাকে এবং মানুষের রুটি-রুজিতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই সঙ্গে রাস্তায় যেন যানজট না থাকে। আমি চাই এ দিকগুলোর সংস্কার হোক। সেই সঙ্গে আরও যে বাস্তবিক যে সমস্যাগুলো আছে যেমন- বেকারত্বের সমস্যা, বাণিজ্যিক সমস্যা বিশেষ করে প্রতিদিন মানুষ যে সমস্যাগুলোর মুখোমুখি হয়, এগুলো সংস্কার করা উচিত সবার আগে।

 

যাপিত জীবন নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। কবে দেখতে পারব এই সিনেমাটি? এখন আসলে কী অবস্থায় আছে?

যাপিত জীবন একটি নামকরা উপন্যাস। একজন মহীয়সী নারীর লেখা, সেলিনা হোসেন। যাপিত জীবনে বিখ্যাত এবং গুণী শিল্পীরা অভিনয় করেছেন। ছবিটি আমরা অনেক যত্ন করে ও সময় নিয়ে বানিয়েছি। এটা একটি সময়ের গল্প। একটু সময়কে ধরতে পারা এটা বেশ কঠিন। ১৯৪৭ থেকে ১৯৫২-এর একটা যাত্রা আছে এ ছবিতে। ছবিটি সেন্সর হয়েছে ২০২৪ সালে। সেন্সর বোর্ড ছবিটির প্রশংসা করেছেন এবং আনকাট পাস করেছেন। সিনেমাটি মুক্তির জন্য আমিও খুব উদগ্রীব, কবে মুক্তি দেব এই ছবি। আমরা চাই এ ছবিটি সময় করে সবাই দেখুক। তাই সেই সময়ের অপেক্ষা করছি।

 

এ ছবিতে আপনার মেয়ে আশনা হাবিব ভাবনা অভিনয় করেছেন। তিনি প্রথমবার বাবার নির্দেশনায় কাজ করেছেন তাই শুটিং সেটের গল্পগুলো একটু শুনতে চাই।

 

ভাবনা আসলে যাপিত জীবনে কাজ করতে চায়নি। বলল, ‘আব্বু এটা তো নায়িকাকে ফোকাস করার গল্প না সে ক্ষেত্রে আমার তো দরকার নেই’। আমি বললাম আমার প্রথম ছবিতে তো তুমি কাজ করোনি এর জন্য মানুষের অনেক কথা শুনেছি, যে ঘরে নায়িকা থাকতে বাইরের নায়িকা কেন নিয়েছেন। তাই এবার তুমি থাকো তোমার চরিত্র একেবারে খারাপ না। পরে সে রাজি হয়েছে। শুটিং সেট ও স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে সবকিছুতেই ভাবনার গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। শুটিং সেটে আমার চেয়ে বেশি ও আমার দিকে খেয়াল রাখত। টিমকে সুন্দর রাখার জন্য সহযোগিতা করেছে। বারবার আমাকে জিজ্ঞেস করত আমার কোনো সমস্যা হচ্ছে কি না। সবার সঙ্গে মিলে মিশে কাজ করেছে। তখন তাকে আর মনে হয়নি সে আমার মেয়ে। সে একজন প্রফেশনাল অভিনেত্রীর মতোই কাজ করেছে। ছবিতে তার চরিত্রের নাম ছিল আনঝুম। সে তার চরিত্রে ভালোই অভিনয় করেছে।

 

প্রথম সিনেমা নির্মাণের সময় নিজের অনেক ভুল আপনার চোখে পড়েছে। দ্বিতীয় সিনেমা নির্মাণের সময় আপনি সেই ভুলগুলো সচেতনভাবে এড়িয়ে গেছেন এমন কোনো ভুল কি আছে?

 

প্রথম সিনেমা আমি বানিয়েছিলাম ১৯৮৭ সালে। ওই সময় আমি স্বল্প দৈর্ঘ্য ছবি বানিয়েছিলাম। সেটা ছিল বখাটে পরবর্তী সময়ে বিজয় নব্বই বানাই আমি। একসময় সিনেমার জগতের সঙ্গে আমার পরিচয় ছিল না। একসঙ্গে কাজ করার সময় অনেক জায়গায় ভুলভ্রান্তি ছিল। অনেক কিছু পছন্দ হতো না, হজম করতে হতো।

 

‘রাত্রির যাত্রী’ যখন আমি বানাই তখন এই সমস্যাগুলো অ্যাটাক করতে পারেনি। আমি এগুলো এড়িয়ে গেছি। তবে ‘যাপিত জীবন’ যেহেতু একটা সময়কে ধরতে হয়েছে, সেখানে অনেক কষ্ট করতে হয়েছে। আমার মনে হয় আমরা এক্ষেত্রে সবাই ভালো করেছি।