বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তান ম্যাচের হতাশা ভুলে বড় জয় নেদারল্যান্ডসের

পাকিস্তান ম্যাচের হতাশা ভুলে বড় জয় নেদারল্যান্ডসের

পাকিস্তান ম্যাচের হতাশা ভুলে বড় জয় নেদারল্যান্ডসের

দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। ৭ উইকেট ব্যবধানের এই জয়ে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের কষ্ট অনেকটাই চাপা পড়েছে দলটির। ব্যাটে ও বলে দাপট দেখিয়েছে ডাচরা।


থমে ব্যাট করে নামিবিয়া তোলে ৮ উইকেটে ১৫৬ রান। ইয়ান নিকোল লফটি-ইটন ৩৮ বলে ৪২ রান করেন। ইয়ান ফ্রাইলিঙ্ক করেন ২৬ বলে ৩০ রান। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৯ বলে ১৮ রান করেন। জেজে স্মিট ১৫ বলে ২২ রান যোগ করেন।

নেদারল্যান্ডসের পক্ষে লোগান ভ্যান বিক ও বাস দে লিডে দুটি করে উইকেট নেন। বেক দেন ১৩ রান। দে লিডে খরচ করেন ২০ রান।

জবাবে ১৫৭ রানের লক্ষ্য ১৮ ওভারেই পেরিয়ে যায় নেদারল্যান্ডস। বাস দে লিডে অপরাজিত ৭২ রান করেন। কলিন অ্যাকারম্যান করেন ৩২ রান। ওপেনার মাইকেল লেভিট ১৫ বলে ২৮ রান করে ভালো শুরু এনে দেন।

শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।