মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার জন্য মন খারাপ করে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন কেয়া পায়েল ?

কার জন্য মন খারাপ করে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন কেয়া পায়েল ?

কার জন্য মন খারাপ করে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন কেয়া পায়েল ?


কার জন্য মন খারাপ করে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন কেয়া পায়েল ?

 

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ রাখেন। তবে এবার কোনো নতুন কাজের খবর নয়, বরং মন খারাপ করা এক বার্তা নিয়ে হাজির হলেন তিনি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে কেয়া পায়েল জানিয়েছেন, তিনি তার খুব কাছের একজনকে হারিয়েছেন। তবে সেই প্রিয় মানুষটি আসলে কে, তার পরিচয় খোলাসা করেননি তিনি।

 


ফেসবুকে দেওয়া ওই পোস্টে কেয়া পায়েল লিখেছেন, ‘খুব কাছের একজন মারা গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন, জীবন যেখানে যেমন।

অভিনেত্রীর এমন রহস্যময় অথচ শোকাতুর পোস্টের নিচে ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঢল নেমেছে।

 

প্রিয় তারকার এমন দুঃসময়ে সমবেদনা জানিয়েছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।’ তবে নাম প্রকাশ না করায় কেউ কেউ আবার খানিকটা বিভ্রান্ত। আরেকজন মন্তব্যকারী কিছুটা বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘আন্দাজে কার জন্য দোয়া করব?