মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালোবাসা দিবসে আবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন নিলয় - হিমি জুটি।

ভালোবাসা দিবসে আবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন নিলয় - হিমি জুটি।

ভালোবাসা দিবসে আবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন নিলয় - হিমি জুটি।

 

ভালোবাসা দিবসে প্রচারের লক্ষ্যে তৈরি হয়েছে জনপ্রিয় জুটি নিলয়-হিমি অভিনীত নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি প্রকাশ করা হবে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

 

নাটকটি নিয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘কিছু প্রেম হয়ে যায়, মনের মাঝে তৈরি হয় ভিন্ন এক অনুভব, কিন্তু মুখ ফুটে সে কথা বলা হয় না। না-বলা সেই কথাগুলোই আজীবন মনের অসুখ হয়ে থাকে। নাটকের মূল গল্প এটাই। যথারীতি নিলয়-হিমি দুজনেই ভীষণ ভালো অভিনয় করেছেন। নাটকটি এখন প্রচারের জন্য সম্পূর্ণভাবে তৈরি। আশা করছি, এবারের ভালোবাসা দিবসে দর্শকের মন জয় করবে মায়া বনের হরিণ।

 

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘মায়া বনের হরিণ নাটকের গল্পটা একটু অন্য রকম। অব্যক্ত ভালোবাসার গল্প। নির্মাতার গল্প ভাবনা আমার ভালো লেগেছে। এ ছাড়া সহশিল্পী হিসেবে নিলয় ভাই সব সময়ই অসাধারণ। দর্শকেরাও জুটি হিসেবে আমাদের ভীষণ ভালোবাসেন। আমাদের জুটির নতুন নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাঁদের প্রত্যাশা পূরণে আমরা বরাবরই সচেষ্ট থাকি। আশা করছি, এবারও দর্শকের মন জয় করতে পারব।

 

এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে নিলয়-হিমি জুটির নতুন নাটক হাসিব হোসেন রাখি পরিচালিত ‘হট্টগোল’ এবং মহিন খানের পরিচালনায় ‘বাঁচব না’। আগামী ঈদেও এই জুটির বেশ কয়েকটি নাটক প্রচারে আসার কথা রয়েছে।