মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ পেলো মাইকেল জ্যাকসনের বায়োপিক এর নতুন পোস্টার।

প্রকাশ পেলো মাইকেল জ্যাকসনের বায়োপিক এর নতুন পোস্টার।

প্রকাশ পেলো মাইকেল জ্যাকসনের বায়োপিক এর নতুন পোস্টার।

 

তৈরি হচ্ছে কিং অব পপ মাইকেল জ্যাকসনের বায়োপিক। ‘মাইকেল’ নামের সিনেমায় এই কিংবদন্তীর চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। গত রোববার প্রকাশ পেল এই সিনেমার নতুন পোস্টার।

 

 

মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে মাইকেল জ্যাকসনের লুক বেছে নেওয়া হয়েছে। হুবহু মাইকেলের মতোই দেখা যাচ্ছে জাফরকে। এই আশ্চর্য মিল আবেগ উসকে দিয়েছে মাইকেল ভক্তদের মনে।

 

 

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ, আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। বিংশ শতাব্দীর সংগীতজগতের অন্যতম এই কিংবদন্তির জীবনপ্রদীপ নিভে যায় মাত্র ৫০ বছর বয়সে।

 

 

মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত নভেম্বরে প্রকাশ পায় লায়নসগেটের প্রযোজনায় নির্মিত এই সিনেমার টিজার। আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে মাইকেল।

 

 

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মাইকেলের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে আসবে সিনেমায়। তাঁর মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তাঁর অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা—সবই চিত্রায়িত হবে। এ ছাড়া জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব দিকেও আলো ফেলবে সিনেমাটি।