মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘প্রিন্স’ চলচ্চিত্রে শাকিবের লুক প্রকাশ।

‘প্রিন্স’ চলচ্চিত্রে শাকিবের লুক প্রকাশ।

‘প্রিন্স’ চলচ্চিত্রে শাকিবের লুক প্রকাশ।

 

আকাশছোঁয়া হেলিকপ্টারে বসে আছেন ঢালিউড কিং শাকিব খান। এক হাতে ধরা মিসাইল, কিন্তু চোখেমুখে যুদ্ধের বীভৎসতা নয় বরং পিয়ানোর সুরের মতো এক অদ্ভুত স্নিগ্ধতা ও গাম্ভীর্য। চোখে কালো রোদচশমা, আর তার গ্ল্যামারের সামনে যেন মধ্যদুপুরের সূর্যের তেজও ফিকে হয়ে আসছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছেন শাকিব খান। সিনেমাটির মোশন পোস্টার প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে। পোস্টারের ট্যাগলাইন- ‘একটা শহর, একটা উপাখ্যান ঢাকা এবার বলবে প্রিন্স এর গল্প’। যা রীতিমতো দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।  

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে ছবিটির পটভূমি সাজানো হয়েছে। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

বর্তমানে শুটিংয়ের জন্য গত দশ দিন ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান। শ্রীলঙ্কায় এখনো প্রায় ২০ দিনের শুটিং বাকি রয়েছে।  সেখানে তার সঙ্গী হয়েছেন কলকাতার নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু।

ছবিতে জ্যোতির্ময়ী এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করলেও প্রয়োজনে তাকেও দেখা যাবে ধুন্ধুমার অ্যাকশনে। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন দুজন নায়িকা। তাসনিয়া ফারিণের পাশাপাশি কলকাতার জ্যোতির্ময়ী থাকছেন।