মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্স অফিসে ঝড় তুলেছে রানির ‘মর্দানি ৩’।

বক্স অফিসে ঝড় তুলেছে রানির ‘মর্দানি ৩’।

বক্স অফিসে ঝড় তুলেছে রানির ‘মর্দানি ৩’।

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানী শিবাজি রাও হয়ে ফিরলেন রানি মুখোপাধ্যায়। আর ফিরেই বক্স অফিসে নিজের আধিপত্য জানান দিলেন এই বলিউড কুইন। গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘মর্দানি ৩’ প্রথম তিন দিনেই বাজিমাত করেছে।

বর্তমানে প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি প্রদর্শিত হচ্ছে। এমনকি একটি বড় মাপের যুদ্ধভিত্তিক ছবির সঙ্গে সরাসরি লড়াই চললেও ‘মর্দানি ৩’ তার গতি হারায়নি। বরং স্থিতিশীল পারফরম্যান্সের মাধ্যমে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে রানি মুখোপাধ্যায়ের এই সিনেমা।

যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটির পেছনে কাজ করছে অন্যরকম এক আবেগ। কারণ, ভারতীয় চলচ্চিত্রে রানি মুখোপাধ্যায়ের পথচলার ৩০ বছর পূর্ণ হওয়ার এক মাহেন্দ্রক্ষণেই মুক্তি পেয়েছে এটি। পর্দায় শক্তিশালী নারী পুলিশের চরিত্রে রানির প্রত্যাবর্তন যে এখনও দর্শকদের মুগ্ধ করে রাখতে সক্ষম, বক্স অফিসের সাফল্যই তার বড় প্রমাণ।