মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল বিজয় - রাশ্মিকার বিয়ে। 

আগামীকাল বিজয় - রাশ্মিকার বিয়ে। 

আগামীকাল বিজয় - রাশ্মিকার বিয়ে। 

 

আগেই আভাস পাওয়া গিয়েছিল, ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তবে সেসময়ে জানা যায়, ভালোবাসা দিবসের পর ভারতীয় এই দুই দক্ষিণী তারকার চারহাত এক হবে।

তবে শনিবার (৩১ জানুয়ারি) বিমানবন্দরে ‘হবু কনে’র ব্যস্ততা আর গ্ল্যামারের চাকচিক্যেই সিনেদুনিয়ায় ফিসফাস শুরু হয়! পাপারাজ্জিরাও রাশমিকাকে প্রশ্ন ছুড়েছিলেন, ‘কই আমাদের তো দাওয়াত করলেন না?’ যা শুনে হাসি চেপে রাখতে পারেননি নায়িকা।

এবার উদয়পুরের রাজকীয় প্রাসাদ থেকে ফাঁস হওয়া ভিডিওতে ইঙ্গিত, রাত পোহালেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয়-রাশমিকা।

ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায়, ঝাঁকালো বিয়ের আসরের ঝলক। যেখানে লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুলে সেজে উঠছে। সারি সারি পিতলের নানা মূর্তি, বাসনের ঝলকও মিলল সেখানে। বিজয়-রাশমিকার বিয়ের আসরকে রাজকীয় কোনও পিরিয়ড ড্রামার শুটিংয়ের সেট বললেও অত্যুক্তি হবে না!

ইভেন্ট টিমের এক সদস্যই সেই রাজকীয় অনুষ্ঠানের মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাইরাল করেছেন।

তাদের উচ্ছ্বাসের বাঁধ যেন কিছুতেই মানছে না। আর সেই ভিডিও থেকেই ২ ফেব্রুয়ারি বিজয়-রাশমিকার বিয়ের গুঞ্জনের সূত্রপাত।

গত ডিসেম্বরেই জানা গিয়েছিল, কাকপক্ষীতেও যেন টের না পায়, সেই জন্যই রাজস্থানের উদয়পুরের কোনও হেরিটেজ প্রাসাদে মালাবদল করতে চলেছেন দক্ষিণী তারকাজুটি। সেই জল্পনাতেই সিলমোহর বসাল ভাইরাল ওই ভিডিও।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ফ্রেব্রুয়ারির প্রথম দিন থেকেই রাশমিকা ও বিজয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রোববার মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠান এবং ককটেল পার্টির পর সোমবার উভয় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন আলোচিত এই তারকা জুটি।